Ultadanga Fire রবির সাত সকালে উল্টোডাঙার বস্তিয়ে বিধ্বংসী আগুন, গিলে খেল ১০টি ঝুপড়ি

ছয়টি দমকলের ইঞ্জিন আসে সেখানে। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলে। স্থানীয় সূত্রে খবর, অন্ততপক্ষে বস্তির ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্বস্ব খুইয়ে পথে বসেছেন তাঁরা।

Ultadanga Fire (Photo Credits: IANS)

Ultadanga Fire: রবির সাত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। উল্টোডাঙার বস্তিতে বিধ্বংসী আগুন। রেললাইনের ধারে ঝুপড়ি বস্তিতে একটার পর একটা ঘরে হু হু করে আগুন ছড়াতে শুরু করে। সকাল সাড়ে সাতটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ছয়টি দমকলের ইঞ্জিন আসে সেখানে। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলে। স্থানীয় সূত্রে খবর, অন্ততপক্ষে বস্তির ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্বস্ব খুইয়ে পথে বসেছেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ফরেন্সিক পরীক্ষার পরেই আগুন লাগার কারণ জানা যাবে বলেই জানিয়েছেন দমকলমন্ত্রী।

দাউদাউ করে জ্বলছে বস্তি... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement