Abhishek Banerjee: 'আমার লুকনোর কিছু নেই', ইডির দফতরে হাজিরা নিয়ে বললেন অভিষেক

Abhishek Banerjee (Photo Credit: ANI/Twitter)

বৃহস্পতিবার ইডির অফিসে হাজির হন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নির্দিষ্ট সময়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আফিসে পৌঁছে যান অভিষেক। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, তাঁর লুকনোর কিছু নেই। যে কোনও সময় ইডি তাঁকে ডাকতে পারে। সকিছু মানুষের সামনে খোলা খাতার মত। বিজেপি তাঁদের সঙ্গে লড়াই করতে পারছে না। সেই কারণেই বিজেপি বার বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হচ্ছে বলেও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন অভিষেক। বিজেপি যা করছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর বিরুদ্ধে যদি কোনও তথ্য প্রমাণ থাকে, তাহলে তা আদালতে পেশ করা হোক বলেও দাবি করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement