Sandeshkhali: বিজেপির পথ আটকে সন্দেশখালিতে তৃণমূলের প্রতিনিধি দল, পুষ্পবৃষ্টিতে স্বাগত

তৃণমূলের স্লোগান আর পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে সন্দেশখালিতে শাসক দলের প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়।

TMC delegation arrives at Sandeshkhali (Photo Credits: ANI)

শুক্রবারই উত্তপ্ত সন্দেশখালির (Sandeshkhali) পরিস্থিতি পরিদর্শনে 'ফ্যাক্ট ফান্ডিং টিম' পাঠিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। তবে সন্দেশখালি পৌঁছানোর আগেই রামপুরে রাজ্য পুলিশের কাছে বাধা পায় দল। পুলিশের সঙ্গে বচসা, ধ্বস্তাধস্তি চলে। শেষমেশ ফিরে যেতে হয় ৬ সদস্যের ওই প্রতিনিধি দলকে। ফিরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রতিনিধিরা জানান, সন্দেশখালি পৌঁছতে তাঁরা সুপ্রিম কোর্টের দারস্ত হবেন। আজ রবিবার সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের স্লোগান আর পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে সন্দেশখালিতে শাসক দলের প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়।

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement