Anubrata Mondal: মিলল না জামিন, বুধবার পর্যন্ত সিবিআই হেফাজতেই অনুব্রত মণ্ডল

গরু পাচার মামলায় জামিন পেলেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 'প্রভাবশালী' অনুব্রতকে আগামী ২৪ অগাস্ট, বুধবার পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত।

Anubrata Mandal (Photo Credits: Facebook)

গরু পাচার মামলায় জামিন পেলেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 'প্রভাবশালী' অনুব্রতকে আগামী ২৪ অগাস্ট, বুধবার পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। অনুব্রত শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালতে সেই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আগামী ২৪ অগাস্ট,  বুধবার ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে।

গ্রেফতারির আগে বারবার ডাকা পরেও কেন অনুব্রত মন্ডল আসেননি। গ্রেফতারির পরেও তদন্তে সহযোগিতা করেননি বলেও দাবি করা হয়। তিনি প্রভাবশালী এবং তিনি প্রমাণ নষ্ট করতে পারেন বলেও জানানো হয়েছে। আরও পড়ুন- 'কেষ্টা বেটাই চোর' !! মাখন চোর কৃষ্ণের জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন আমুলের (দেখুন ছবি)

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement