Partha Chatterjee: 'মন্ত্রিত্ব থেকে অপসারিত করে পার্থকে বলির পাঁঠা করা হল', কটাক্ষ বিজেপির

Partha Chatterjee (Photo Credit: Facebook)

পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaatterjee) মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হয়েছে। রাজ্যের মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ নিয়ে রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ নিয়ে যখন রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় মুখ খুললেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত বলেন, মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করে, তাঁকে 'বলির পাঁঠা' তৈরি করা হয়েছে। তৃণমূলের তরফে প্রথমে বলা হয়, পার্থ কিছু করেননি। তারপর তাঁকে অপসারিত করা হল। পার্থকে মন্ত্রিসভা থেকে অপসারিত করে, তার কৃতিত্ব নিতে চাইছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এমন মন্তব্যও করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement