Tathagata Roy Attacks Mamata Banerjee: ভুয়ো টিকা কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ তথাগতর, কী বললেন তিনি?

ভুয়ো টিকা কাণ্ডে গ্রেপ্তার অরবিন্দ বৈদ্যকে দেখা গেছে রাজ্যপাল ধনখড়ের সঙ্গে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন প্রবীণ বিজেপি নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়৷

মমতা বন্দ্যোপাধ্যায় ও তথাগত রায় (Photo Credits: Social Media)

ভুয়ো টিকা কাণ্ডে গ্রেপ্তার অরবিন্দ বৈদ্যকে দেখা গেছে রাজ্যপাল ধনখড়ের সঙ্গে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন প্রবীণ বিজেপি নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়৷ শুক্রবার সকালে এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রীকে চিফ জোকার হিসেবে সম্বোধন করেন তিনি৷ বলেন, চিফ জোকারের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ: কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে আসা দেবাঞ্জনের বাড়ির সাফাইকর্মীর ছবি গম্ভীরভাবে বার করবেন। তারপর মা কালীকেও কাঠগড়ায় তুলে দেবেন !

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement