Swami Samaranandji Maharaj Passes Away: প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজি মহারাজ

জ্বর এবং অন্যান্য জটিলতার কারণে গত ১৮ জানুয়ারী,২০২৪ তাকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২৯ জানুয়ারি তাকে সেবা প্রতিষ্ঠান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রায় দু মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি

Swami Samaranandji Maharaj Passes Away Photo Credit: Facebook

প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজি মহারাজ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রামকৃষ্ণ মিশনের তরফে বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়। বেলুড় মঠের তরফে জানানো হয়েছে শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বেলুড় মঠের দরজা আজ  খোলা থাকবে।

জ্বর এবং অন্যান্য জটিলতার কারণে গত ১৮ জানুয়ারী,২০২৪ তাকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২৯ জানুয়ারি তাকে সেবা প্রতিষ্ঠান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রায় দু মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement