Sukanta Majumdar: অবমাননাকর মন্তব্যের জন্যই কুখ্যাত তৃণমূল নেতা, উদয়ন গুহের বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন সুকান্ত মজুমদার

আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে সভা করবেন তিনি।

আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আলিপুরদুয়ারে সভা করবেন তিনি। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বুধবার স্থানীয় একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, আগে কেউ গরম চা বিক্রি করতেন, এখন বুকে করে গরম সিঁদুর বিক্রি করবেন। তাঁর এই মন্ত্য অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন, সেটা সকলেই বুঝতে পেরেছেন। সেই কারণে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া শুরু হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “উনি একজন কুখ্যাত ব্যক্তি। এবং এই ধরনের অবমাননাকর মন্তব্যের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এটাই তৃণমূল নেতার অভ্যাস”।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement