Sukanta Majumdar: লোকসভায় বিজেপিকে পরাস্ত করার এত বড় চিন্তা তৃণমূলের স্বাস্থ্যের পক্ষে ভাল না, কটাক্ষ সুকান্তর

Sukanta Majumdar (Photo Credit: ANI/Twitter)

২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির অস্তিত্ব মুছে ফেলতে হবে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য কমিটির বৈঠকে কর্মী, সমর্থকদের প্রতি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর ওই মন্তব্যের পর এবার তাঁর বিরুদ্ধে পালটা আক্রমণ করলেন বিজেপির সুকান্ত মজুমদার। তিনি বলেন, এত বড় চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা হবে। এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি বিধানসভা নির্বাচনে জয়লাভ করলেই যে লোকসভাতেও তৃণমূল কংগ্রেস একইভাবে ভোট পাবে, এমন ভাবার কোনও কারণ নেই বলেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement