Suvendu Adhikari: উনি ‘আন্টি’ হয়ে গিয়েছেন! মমতাকে কটাক্ষ শুভেন্দুর
সামনে লোকসভা নির্বাচন (Lok Sabha 2024), তার আগে লাগামহীন বাগযুদ্ধে নেমেছে শাসক-বিরোধী দুই শিবির। বেফাঁস মন্তব্য করতে কেউই কাউকে ছাড়ছে না। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দিদি বলা ছেড়ে দিন, উনি এখন আন্টি হয়ে গিয়েছেন”। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে যে জোর সমালোচনা শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্য তিনি এই প্রথম করছেন তা কিন্তু নয়। এর আগে মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘চোর চোর’ শ্লোগানও দিয়েছিলেন। এদিন শুভেন্দু আরও বলেন যে, “আমি ওনাকে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছিলাম, তারপর উনি আমার নামে ৪২টি মামলা করেছিলেন। উনি খুব নিষ্ঠুর মহিলা”।
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির পরিবারের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে
Ghatal: কাজের গতি বাড়াতে হবে, মাস্টারপ্ল্যানে কাজ কতটা এগোলো, খতিয়ে দেখতে ঘাটালে মন্ত্রী মানস ভূঁইয়া
Air India Flight Crash: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্ত অবশ্যই হবে, মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement