Hooghly Clash: রিষড়ায় গণ্ডগোলের জের, হুগলি জেলায় রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা

রবিবার বিকেলে হুগলি জেলার রিষড়ায় রাম নবমীর শোভাযাত্রা বের হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ-সহ বিভিন্ন বিজেপি নেতারা। শোভাযাত্রার শুরু কিছুক্ষণ বাদেই তুমুল গণ্ডগোল হয়।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

রবিবার বিকেলে হুগলি জেলার রিষড়ায় রাম নবমীর শোভাযাত্রা বের হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ-সহ বিভিন্ন বিজেপি (BJP) নেতারা। শোভাযাত্রার শুরু কিছুক্ষণ বাদেই তুমুল গণ্ডগোল (clashes) হয়। যাতে নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এদিকে এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে তৃণমূল ও বিজেপি। এই পরিস্থিতিতে গণ্ডগোল নিয়ে যাতে কোনও গুজব বা উসকানিমূলক বার্তা না ছড়ায় তার জন্য রবিবার রাত ১০টা থেকে সোমবার দুপুর ২ টো পর্যন্ত হুগলি জেলায় (Hooghly district) ইন্টারনেট পরিষেবা (internet services) বন্ধ রাখল রাজ্য সরকার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement