SSC Scam: জেরার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় সিবিআই

Partha Chatterjee (Photo Credit: File Photo)

জেরার জন্য এবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হেফাজতে নিতে চাইল সিবিআই (CBI)। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার আলিপুর আদালতে এমনই আবেদন করা হয়েছে সিবিআইয়ের তরফে। প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও রয়েছেন জেলে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement