Arpita Mukherjee: কড়া নিরাপত্তার মাঝেই আদালতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা
বুধবার আদালতে তোলা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দিকে এক মহিলা জুতো ছুড়ে মারেন। মঙ্গলবারের জুতো পর্বের পর আজ পার্থ এবং অর্পিতার (Arpita Mukherjee) চারপাশে কাউকে ঘেঁষতে দেওয়াা হয়নি। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বুধবার আদালতে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ, অর্পিতা শান্তিনিকেতনের বাড়ি 'অপা'-য় তল্লাশি চালায় ইডি। 'অপা' থেকে কিছু উদ্ধার করা হয় কি না, সে বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)