SIR: বাংলা-সহ কোন কোন রাজ্যে এসআইআর, তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন দেখুন

SIR In Which States (Photo Credit: X/Screengrab)

কোন কোন রাজ্যে এসআইআর (SIR) হবে, তার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ওই সাংবাদিক সম্মেলনেই জ্ঞানেশ কুমার জানান, বিহারের পর এবার দ্বিতীয় দফায় দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে। এসআরআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করা হবে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, তার তালিকা প্রকাশ করা হল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী এসআইআর হবে পশ্চিমবঙ্গ (West Bengal), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), রাজস্থান (Rajasthan), তমিলনাড়ু (Tamil Nadu), পুদুচেরি, গোয়া, কেরল, গুজরাট, ছত্তিশগড়, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।

আরও পড়ুন: SIR: বিহারের পর বাংলায় দ্বিতীয় দফার SIR শুরু হচ্ছে, জানালেন মুখ্য নির্বাচন অফিসার জ্ঞানেশ কুমার

দেখুন কোন কোন রাজ্যে এবার এসাইআর হবে....

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement