Dilip Ghosh On SIR: 'বাংলাদেশী ভয়ে ফিরে যাচ্ছে, কমে যাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যা', এসআইআর শুরুর পর সীমান্তে ভিড় দেখে বললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh (Photo Credit: FB)

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। অবৈধ বাংলাদেশিরা যাতে কোনওভাবে ভারতে বসবাস করতে না পারেন, তার জন্যই জোর কদমে এসআইআর শুরু হয়েছে। এসআইআর শুরু হতেই ভারত, বাংলাদেশ সীমান্তে ভিড় জমতে শুরু করেছে।  লাটবহর গুটিয়ে নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে শুরু করেছেন বহু মানুষ। ফলে সীমান্তে ভিড় শুরু হয়েছে। অবৈধ বাংলাদেশিরা যখন ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরে যেতে শুরু করেছেন, সেই সময় এসআইআর নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।

বিজেপি নেতা বলেন, 'পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার পর থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় দেখুন। ভারতে অনুপ্রবেশকারী সব বাংলাদেশী ভয়ে ফিরে যাচ্ছে। আমার তো মনে হয় সব পশ্চিমবঙ্গের সব সীমান্ত ওয়ান ওয়ে করে খুলে দেওয়া উচিত। যাওয়ার জন্য অনুমতি আছে আসার জন্য নয়। দেখবেন পশ্চিমবঙ্গের অন্তত ১০-২০ লাখ জনসংখ্যা কমে যাবে।'

শুনুন এসআইআর নিয়ে কী বললেন দিলীপ ঘোষ...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement