Siliguri: বিহার থেকে পরীক্ষা দিতে এসে হুমকির মুখে দুই ছাত্র, অভিযুক্তদের গ্রেফতার করল বাগডোগরা পুলিশ

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বিহার থেকে দুই বন্ধু এসেছিল পরীক্ষা দিতে। কিন্তু অচেনা অজানা শহরে হঠাৎই তাদেরকে হেনস্থা করে স্থানীয় দুই যুবক, এমনকি পড়তে হয়েছিল হুমকির মুখেও। অভিযোগ পেয়ে কড়া অবস্থান নেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে থাকা বাগডোগরা পুলিশ।বিহার থেকে পরীক্ষা দিতে  শিলিগুড়িতে আসা দুই যুবককে হুমকি ও হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাঁরা। অভিযুক্তরা হলেন শিলিগুড়ির বাসিন্দা রজত ভট্টাচার্য ও গিরিধারী রায়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর সংবাদ মাধ্যমকে এই  ঘটনার  আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement