Sandeshkhali: রাজ্যপালের কাছে ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালির মহিলারা, দেখুন ভিডিয়ো

CV Anand Bose (Photo Credit: PTI/Twitter)

সন্দেশখালিতে (Sandeshkhali) সোমবার যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( C V Ananda Bose )। সন্দেশখালিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন সেখানকার বেশ কিছু স্থানীয় মহিলা। এমনকী, রাজ্যপালকে দেখে তাঁরা কাঁদতে শুরু করেন। 'আমাদের বাঁচান' বলেও আবেদন করতে শোনা যায় ওই মহিলাদের। প্রসঙ্গত সন্দেশখালি ইস্যুতে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার সন্দেশখালিতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের দেখা পেতেই তাঁর কাছে কাতর আবেদন জানাতে শুরু করেন সেখানকার মহিলারা। প্রসঙ্গত কেরল সফর সেরে রাজ্যপাল সন্দেশখালিতে যান। রাজ্যপালের সঙ্গে সন্দেশখালির মহিলারা ত্রিমোহিনী বাজারে দেখা করেন।  সেখানেই রাজ্যপালের কাছে তাঁরা বিভিন্ন অভিযোগ নিয়ে সরব হন। তাঁদের উপর যৌন নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বেশ কিছু মহিলা।

আরও পড়ুন: Sandeshkhali: 'সন্দেশখালি সঙ্গে আছি' টি-শার্ট পরে বিক্ষোভ, শুভেন্দু-অগ্নিমিত্রা সহ বিধানসভা থেকে সাসপেন্ড ছয় বিধায়ক

দেখুুন ভিডিয়ো..

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement