Sandeshkhali: মহিলা আন্দোলনকারীকে পুলিশের গাড়ির ধাক্কা, সন্দেশখালিতে নতুন করে বিক্ষোভ

শুক্রবার এক আন্দোলনকারী মহিলাকে পুলিশের গাড়ি ধাক্কা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। যা ঘিরে উত্তর ২৪ পরগণার সন্দেশখালি আবার নতুন করে ফুঁসছে।

Sandeshkhali (Photo Credits: X)

সন্দেশখালির (Sandeshkhali) পরিস্থিতি শুক্রবার নতুন করে তেতে উঠেছে। 'বেপাত্তা' তৃণমূল নেতা শাহজাহান শেখকে (Sheikh Shahjahan) গ্রেফতারের বদলে রাজ্য পুলিশ আন্দোলনকারী মহিলাদের চিহ্নিত করে তাঁদের বাড়িতে ঢুকে স্বামীদের মারধর, তুলে নিয়ে যাওয়ার অভিযোগ আগেই ছিল। এরই মাঝে শুক্রবার এক আন্দোলনকারী মহিলাকে পুলিশের গাড়ি ধাক্কা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। যা ঘিরে উত্তর ২৪ পরগণার সন্দেশখালি আবার নতুন করে ফুঁসছে। সেই বিশৃঙ্খলার চিত্র নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

আরও পড়ুনঃ ১ মার্চ রাজ্যে মোদী, হুগলিতে সভা করে ২ মার্চ কৃষ্ণনগরে, সন্দেশখালি কি যাবেন?

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement