Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে এবার দ্রৌপদী মুর্মুর কাছে স্মরকলিপি জমা, মুখ ঢেকে রাষ্ট্রপতি ভবনে নির্যাতিতরা
শুক্রবার সকালে সন্দেশখালি থেকে মোট ১১ জন নির্যাতিত দিল্লিতে এসে পৌঁছন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা।
সন্দেশখালি (Sandeshkhali) ঘটনায় এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) সঙ্গে দেখা করতে এলেন নির্যাতিতরা। শুক্রবার সকালে সন্দেশখালি থেকে মোট ১১ জন দিল্লিতে এসে পৌঁছন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে সেন্টার ফর এসসি/এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডাঃ পার্থ বিশ্বাস জানান, 'সন্দেশখালির কাণ্ড নিয়ে ক্ষতিগ্রস্তরা আজ ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতি পুরো বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন'। তিনি এও জানিয়েছেন, এদিন সন্দেশখালি থেকে মোট ১১ জন নির্যাতিত এসেছিলেন। তাঁদের মধ্যে ৫ জন মহিলা এবং ৬ জন পুরুষ।
রাজভবনে সন্দেশখালির নির্যাতিত মহিলারা...
ডাঃ পার্থ বিশ্বাস কী বললেন, শুনুন...