21 July Rally: মমতার ডাকে ২১ জুলাইয়ের মঞ্চে অখিলেশ

ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হবে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। দলের শীর্ষ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, অভ্যাগত, আমন্ত্রিত নিয়ে অন্ততপক্ষে ৫০০ জন বসতে পারবেন এমনভাবেই বিশাল আকারের মঞ্চ গড়া হয়েছে।

Mamata Banerjee and Akhilesh Yadav (Photo Credits: Facebook)

ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের (21 July Rally) প্রস্তুতি একেবারে শেষের পথে। ভিক্টোরিয়া হাউসের সামনে বড় বড় তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হবে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। দলের শীর্ষ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, অভ্যাগত, আমন্ত্রিত নিয়ে অন্ততপক্ষে ৫০০ জন বসতে পারবেন এমনভাবেই বিশাল আকারের মঞ্চ গড়া হয়েছে। জানা যাচ্ছে, তৃণমূলের একুশে জুলাই সমাবেশের মঞ্চে হাজির থাকবেন সমাজবাদী পার্টির নেতা আখিলেশ যাদব (Akhilesh Yadav)। তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) শনিবার এক্স হ্যান্ডেল থেকে প্রকাশ করেছেন সেই খবর। জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে ২১ জুলাইয়ের সমাবেশে আসবেন অখিলযাদব। মমতার ডাকে অখিলেশের সাড়া দেওয়া আদতে বিরোধী জোট ইন্ডিয়াকে আরও মজবুজ করবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আসছেন অখিলেশ... 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement