Riya Kumari Murder Case: রিয়া কুমারী হত্যাকান্ডে গ্রেফতার স্বামী, আজ পেশ করা হবে আদালতে
ঝাড়খণ্ডের অভিনেত্রী তথা ইউটিউবার রিয়া কুমারীকে (Riya Kumari Murder Case) খুনের অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে অভিনেত্রীর স্বামীকে। আজ বৃহস্পতিবার অভিযুক্ত প্রকাশ কুমারকে আদালতে তোলা হবে বলেই জানিয়েছেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া।
হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রীকে খুনের (Riya Kumari Murder Case) অভিযোগে স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন রিয়া কুমারীর পরিবারের লোক। খুন সহ রিয়াকে মানসিক অত্যাচার, গার্হস্থ্য অশান্তিও অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার প্রকাশ কুমারকে আদালতে পেশ করা হলে পুলিশ অভিযুক্তকে নিজের হেফাহতে চাইবে এবং বিস্তারিত তদন্ত শুরু করবে। এমনটাই জানিয়েছেন স্বাতী ভাঙ্গালিয়া।
বুধবার ভোররাতে হাওড়া বাগনানের চন্দ্রপুরে মহিশরেখা ব্রিজের কাছে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী মিলে হামলা করে রিয়া কুমারীর উপর। তাঁদের গুলিতেই খুন হয়েছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন স্বামী প্রকাশ কুমার এবং দু বছরের মেয়ে।