RG Kar: আরজি করে দুষ্কৃতী হামলায় SUCI-এর ডাকা ধর্মঘট রুখতে উদ্যত পুলিশ, হাজরা মোড় থেকে গ্রেফতার কর্মীরা
কেবল হাজরা মোড় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসইউসিআই-এর ডাকা ধর্মঘট ঘিরে বাধা দিয়েছে পুলিশ। ফলে উত্তেজনা ছড়িয়েছে।
১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) দুষ্কৃতী হামলার ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছিল এসইউসিআই (SUCI)। এই ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাজরা মোড়ে। এসইউসিআই নেতা-কর্মীদের মিছিল আটকাতে উদ্যত হয় পুলিশ বাহিনী। বনধ সমর্থক এবং পুলিশের মধ্যে চলে ধ্বস্তাধস্তি। কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে কেবল হাজরা মোড় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসইউসিআই-এর ডাকা ধর্মঘট ঘিরে বাধা দিয়েছে পুলিশ। ফলে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার 'রাত দখলের' রাতে আরজি করে দুষ্কৃতী হামলার ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় এখনও অবধি ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ আরজি করে হামলার মামলা দায়ের হাইকোর্টে, শুক্রে শুনানি
হাজরা মোড়ে আটক SUCI নেতা-কর্মীরা...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement