RG Kar Case: 'বাংলা বিরোধী নেক্সাস', ৩টি টিভি চ্যানেলে প্রতিনিধি পাঠাবে না তৃণমূল, দাবি AITC-র

AITC's Decision (Photo Credit: X)

আরজি কর-কাণ্ডের (RG Kar) জেরে উত্তাল গোটা রাজ্য। বাংলার (West Bengal) পাশাপাশি দেশ জুড়েও শুরু হয়েছে প্রতিবাদ। আরজি কর-কাণ্ডের জেরে গোটা রাজ্যে যখন তোলপাড় শুরু হয়, সেই সময় ৩টি টিভি চ্যানেলে প্রতিনিধি না পাঠানোর  সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। AITC-র এক্স হ্যান্ডেলের তরফে একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে AITC জানায়, বাংলা বিরোধী প্রোপাগন্ডা চালানোর জন্য তারা ৩টি টেলিভিশন চ্যানেলে নিজেদের প্রতিনিধি পাঠাবে না। যার মধ্যে রয়েছে ABP Ananda, Republic এবং TV9। এই তিনটি চ্যানেলে এবার থেকে তৃণমূল কংগ্রেস কোনও প্রতিনিধি পাঠাবে না বলে ওই পোস্টে দাবি করে AITC। বাংলা বিরোধী নেক্সাস চলছে বলেও অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।

তিনটি চ্যানেলে প্রতিনিধি না পাঠানোর বিষয়ে কী জানাল AITC, দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement