RG Kar Case: আরজি করে চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডে সিবিআইয়ের ডিরেক্টরকে চিঠি পুরুলিয়ার সাংসদের

RG Kar Hospital (Photo Credits: X)

পুরুলিয়ার (Purulia) সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato ) এবার চিঠি লিখলেন সিবিআইয়ের ডিরেক্টরকে। আরজি করে চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডের জেরে সিবিআইয়ের ডিরেক্টরকে চিঠি লেখেন পুরুলিয়ার সাংসদ। কলকাতা পুলিশ (Kolkata Police) এবং ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আরজি করে চিকিৎসক খুনে, তথ্য প্রমাণ টেম্পারিংয়ের অভিযোগ করেন। কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েই সিবিআইয়ের (CBI) ডিরেক্টরকে চিঠি লেখেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। গত ৯ অগাস্ট আরজি করে চেস্ট মেডিসিনিরে সেমিনার রুমে চিকিৎসক তরুণীর উপর নারকীয় অত্যাচারের পর তাঁকে খুন করা হয়। ঘটনার জেরে কলকাতা পুলিশ সঞ্জয় রায় (Sanjay Roy) নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। তবে ওই ঘটনায় আর কে কে জড়িত, তাদের প্রকাশ্যে আনা হোক। এই দাবিতে তোলপাড় শুরু হয় গোটা রাজ্য-সহ দেশ জুড়ে। এরপরই ঘটনার তদন্তভার সিবিআইকে হস্তান্তরিত করে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: RG Kar Case: চিকিৎসক তরুণীর ধর্ষণ, খুনের পরদিনই হাসপাতালে সংস্কার, মেরামতের নির্দেশ দেন Sandip Ghosh?

পুরুলিয়ার সাংসদ সিবিআইকে চিঠি লিখে কী বললেন দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement