RG Kar Case: কর্মবিরতি তুলে নিন জুনিয়র ডাক্তাররা, ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee On Junior Doctors (Photo Credit: Facebook)

জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) দাবি মেনে নিয়েছে সরকার। ফলে জুনিয়র ডাক্তাররা এবার কর্মবিরতি তুলে নিন। এবার এমনই ট্য়ুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন,  প্রথম দিন থেকে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করছি।  হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে। ফলে চিকিৎসকরা যাতে কর্মবিরতি তুলে নেন, তৃণমূল কংগ্রেস সাংসদ সেই আবেদন করেন। এদিকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয় আবার। চতুর্থ এবং পঞ্চম দাবি এখনও মেনে নেওয়া হয়নি। ফলে রাজ্য  সরকারের সঙ্গে ফের আলোচনায় বসতে চান বলে চিঠিতে জানান জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা ফের মুখ্যসচিবকে চিঠি পাঠানোর পর কর্মবিরতি তোলার কথা জানিয়ে ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতির আবেদন জানিয়ে কী লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement