Recruitment Scam In West Bengal: নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ! অপরূপার বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণ করলেন না বিচারপতি রাজাশেখর মান্থা। মামলাকারী সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন তাই এই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত বললেন বিচারক।

Aparupa Case on High court Photo Credit: Twitter@ians_india and Wikimedia Commons

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণ করলেন না বিচারপতি রাজাশেখর মান্থা। মামলাকারী সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন তাই এই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত বললেন বিচারক। অপরূপার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ দিলেন বিচারপতি মান্থা। গ্রুপ সি-তে নিয়োগের জন্য নিজের লেটার প্যাডে লিখে অযোগ্য প্রার্থীদের সুপারিশ করেছেন অপরূপা পোদ্দার। আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই অভিযোগে মামলা দায়ের করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement