Ram Navami Violence: রামনবমীর দিনে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় অসন্তুষ্ট হাইকোর্ট, পরবর্তী শুনানি ২৬ এপ্রিল (দেখুন টুইট)
NIA তদন্তের দাবি জানিয়ে যে পিটিশন দায়ের করা হয়েছিল সেই পিটিশনের প্রেক্ষিতে আদালত রাজ্য সরকারকে হলফনামা আকারে ঘটনার দিনের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে । আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
গত ১৭ এপ্রিল রাম নবমীর দিনে মুর্শিদাবাদ জেলায় যে হিংসার ঘটনা হয়েছিল, সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। NIA তদন্তের দাবি জানিয়ে যে পিটিশন দায়ের করা হয়েছিল সেই পিটিশনের প্রেক্ষিতে আদালত রাজ্য সরকারকে হলফনামা আকারে ঘটনার দিনের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে । আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। রামনবমীর মিছিল সংক্রান্ত মামলায় বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্য, একটা অনুষ্ঠান যদি শান্তিপূর্ণভাবে করা না যায়, তাহলে সেখানে ভোটের কোনও প্রয়োজন নেই।আগামী ১৩ মে, লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে মুর্শিদাবাদের বহরমপুরে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement