R.G. Kar Hospital: চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে কমান্ডো হাসপাতালে CBI

RG Kar Accussed Sanjay Roy.jpg (Photo Credit: ANI/Twitter)

আরজিকরে (R.G. Kar Hospital) নির্যাতিতা চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে (Sanjay Roy) নিয়ে আসা হল কমান্ডো হাসপাতালে। সিবিআই হেফাজতে বুধবার সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় কমান্ডো হাসপাতালে। কড়া নিরাপত্তার মোড়কে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে কমান্ডো হাসপাতালে নিয়ে যায়। ১৩ অগাস্ট কলকাতা হাইকোর্টের তরফে চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই (CBI) তদন্ত হবে বলে নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশের পরই বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কলকাতায় হাজির হন। এরপর সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয় কমান্ডো হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। প্রসঙ্গত বুধবার সকালে সিবিআইয়ের মেডিকেল এবং ফরেন্সিক বিভাগের আধিকারিকরা কলকাতায় হাজির হন।

আরও পড়ুন:

কমান্ডো হাসপাতালে সঞ্জয় রায়...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement