R.G. Kar Hospital: আর জি কর কাণ্ডে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের, আগামী সপ্তাহে নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারীর

আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার আঁচ এবার বিধানসভায়। খুনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করতে জোর কদমে ময়দানে নামল বিজেপি।

BJP MLA on RG Kar Protest Photo Credit: X@ANI

আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার আঁচ এবার বিধানসভায়। খুনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করতে জোর কদমে ময়দানে নামল বিজেপি। এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বুধবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। ওই বিক্ষোভ থেকেই আগামী সপ্তাহে নবান্ন, রাজভবন ও স্বাস্থ্যভবন অভিযানের ডাকও  দেন বিরোধী দলনেতা।শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা বলছি না এতে তৃণমূল যুক্ত। বিষয়টা সরকার ও ব্যবস্থার।’

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement