RG Kar: রাজপথ জুড়ে জনগণের গর্জন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নাগরিক মিছিল

মিছিলে অংশ নিয়েছিলেন শিক্ষক, পড়ুয়া থেকে অভিনেতা ঋদ্ধি সেন, কৌশিক সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রাও।

Kolkata Rally for RG Kar (Photo Credits: ANI)

আরজি করের (RG Kar Hospital) ডাকে সাড়া দিয়ে রাজপথে নামলেন বিভিন্ন পেশার তরুণ সমাজ। সোমবার বিকেলে কলকাতার রাজপথ জুড়ে শোনা গেল জনগণের গর্জন। ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুণী জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করলেন কলকাতার বিশিষ্ট নাগরিক থেকে শুরু করে বিভিন্ন পেশার সাধারণ মানুষ। আরজি কর হাসপাতাল পর্যন্ত হাঁটলেন তাঁরা। আন্দোলনকারী চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে এদিন মিছিলে অংশ নিয়েছিলেন শিক্ষক, পড়ুয়া থেকে অভিনেতা ঋদ্ধি সেন, কৌশিক সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রাও। মৃত চিকিৎসকের খুনের বিচার, চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আজ গর্জে উঠেছে তিলোত্তমা।

আরও পড়ুনঃ আরজি করে খুনের পর আস্তানায় ফিরে 'শান্তির' ঘুম, ধৃত সঞ্জয়কে নিয়ে দানা বাঁধছে একাধিক রহস্য

রাজপথ জুড়ে জনগণের গর্জন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement