Primary Teacher: এখনই চাকরি যাচ্ছে না ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের, ডিভিশন বেঞ্চের রায়ে স্বস্তি

বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে স্বস্তি চাকরিহারাদের। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ, তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল আদালত।

Photo Credits: Wikimedia commons

বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে স্বস্তি চাকরিহারাদের। ৩২ হাজার (প্রথমে যা ৩৬ হাজার ছিল) প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ, তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল আদালত।

গত ১২ মে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ৩৬ হাজার নিয়োগ বেনিয়মে হয়েছে। ফলে তাঁদের চাকরি বাতিল করতে হবে পর্ষদকে। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘টাইপো’ থাকায়, ফের রায় সংশোধনের আবেদন জানানো হয়। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের রায় সংশোধন করে জানান, সংখ্যাটা ৩৬ হাজার নয় ৩২ হাজার। ফলে ৩২ হাজার শিক্ষকের চাকরির ভবিষ্যত অনিশ্চিত হয়ে যায়।সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement