Domkal: ডোমকল থেকে উদ্ধার ২০ হাজার বোতল নিষিদ্ধ ওষুধ, পলাতক অভিযুক্তরা

এবার মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল নিষিদ্ধ ওষুধ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার গোপনসূত্রে খবর পেয়ে ডোমকলে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২০ হাজার ফেনসিডিলের বোতল।

এবার মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল নিষিদ্ধ ওষুধ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার গোপনসূত্রে খবর পেয়ে ডোমকলে (Domkal) তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২০ হাজার ফেনসিডিলের বোতল। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর, ডোমকলের বিডিও পার্থসারথী মজুমদারের সহযোগীতায় ও এসডিপিও শুভম বাজাজের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চালানো হয়। তারপরেই উদ্ধার হয় বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক। যদিও অভিযানের আগেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement