Cyclone Remal: পর্যটকদের প্রাণকেন্দ্র দিঘাতে মাইক নিয়ে সর্তকতা জারি এনডিআরএফের! বন্ধ হোটেলের বুকিং

আজ রাতেই দিঘার (Digha) ওপর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমেল (Remal)। সেই কারণে সকাল থেকেই পর্যটক, স্থানীয় বাসিন্দাদের উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী পুলিশও গিয়ে জমায়েত সরিয়েছে দফায় দফায়। অন্যদিকে বেলা গড়াতেই মাইক নিয়ে সি-বিচ এলাকায় সতর্কতা জারি করছে এনডিআরএফের সদস্যরা। কোনও ধরণের বিপদের সম্মুখীন যেন সাধারণ মানুষ হয় তারজন্য সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি। অন্যদিকে সময় যত এগোচ্ছে ততই ফুলেফেঁপে উঠছে দিঘার সমুদ্র। ফলে বিপদ যে কোনও সময় ঘটতে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। আর সেই কারণে দিঘার সমস্ত হোটেল ইতিমধ্যে খালি করা হয়েছে। পাশাপাশি সমস্ত বুকিং বাতিল করা হয়েছে আগামী ২ দিনের জন্য। আর এই সময় পর্যন্ত কোনও নতুন বুকিং না নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে হোটেল মালিকদের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement