Narendra Modi on Kolkata Fire: ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত’, নিহত ও আহতদের পরিবারের পাশে নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের পিরিবারকে ২ লক্ষ এবং ও আহতদের ৫০,০০০ টাকা করে অনুদান।
কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই আগুন (Kolkata Hotel Fire) লাগে কলকাতার বড়বাজার এলাকার মেছুয়ার ফলপট্টির 'ঋতুরাজ' হোটেলের ৬ তলায়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৫ জন নহিত হয়েছেন। শ্বাসকষ্টের জেরে কারো কারো মৃত্যু হয়েছে আবার কেউ কেউ প্রাণে বাঁচতে জানালার কার্নিশ থেকে ঝাঁপ দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় দমকলের ১০ টি ইঞ্জিন, প্রায় ৮ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুন লেগেছে। আরও পড়ুন: Fire At Kolkata Hotel: কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৫, জারি উদ্ধারকার্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কলকাতার অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স হ্যান্ডলে তিনি লিখছেন, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।’
নিহত ও আহতদের পরিবারের পাশে নরেন্দ্র মোদী
আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, কীভাবে এমন আগুন তা খতিয়ে দেখা হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)