Fire At Kolkata Hotel: কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৫, জারি উদ্ধারকার্য

ঘটনাস্থলে হাজির হয় দমকলের ১০ টি ইঞ্জিন। প্রায় ৮ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে।

Fire At Kolkata Hotel: কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৫, জারি উদ্ধারকার্য
কলকাতার হোটেলে আগুন (ছবিঃX)

কলকাতাঃ  কলকাতার (Kolkata) নামী হোটেলে (Hotel) বিধ্বংসী আগুন (Fire)। মৃতের সংখ্যা বেড়ে ১৫। মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই আগুন লাগে কলকাতার বড়বাজার এলাকার মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। প্রাণে বাঁচতে জানালার কার্নিশ থেকে ঝাঁপ দিতে যান কেউ কেউ। কার্যত ‘গ্যাসচেম্বার’-এ পরিণত হয় গোটা হোটেল। শ্বাসকষ্টের জেরে মৃত্যু হয় কয়েকজনের। কীভাবে আগুন লাগল তা যদিও এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে পূর্ণ তদন্তের জন্য শেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠনের নির্দেশ দিয়েছেন নগরপাল মনোজ বর্মা।

পুড়ে ছাই কলজাতার হোটেল, আগুনে ঝলসে মৃত ১৫

আজ, বুধবার ঘটনাস্থল পরিদর্শনে আসবে বিশেষ ফরেন্সিক দল। এদিন সন্ধ্যা ৭ টা নাগাদ আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে ওই হোটেল। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। জানা গিয়েছে, ওই হোটেলটিতে ৪৭ টি ঘর ছিল। প্রায় প্রত্যেকটি ঘরেই লোক ছিল। সেই সবকটি ঘরে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ১০ টি ইঞ্জিন। প্রায় ৮ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবল ধোঁয়ার কারণে হোটেলে প্রবেশ করতে কার্যত বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনে ঝলসে মৃত্যু হয় বেশ কয়েকজনের। শ্বাসকষ্টের জেরে মৃত্যু হয় আরও কিছুজনের।

কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৫, জারি উদ্ধারকার্য

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 08:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).