Nabanna Abhijan: পুলিশকে লক্ষ্য করে ইঁট, পাথর ছুঁড়ছেন আন্দোলনকারীরা, আহত আইসি চণ্ডিতলা

Protesters Detain By Police (Photo Credit: ANI/X)

নবান্ন অভিযানে (Nabanna Abhijan) বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ (Police)  জল কামান ছুঁড়তে শুরু করে। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরাও পালটা ইঁট, লাঠি ছুঁড়তে শুরু করেন। যার জেরে এক পুলিশ আধিকারিক, আইসি চণ্ডিতলার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ আধকারিককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তা সত্ত্বেও আন্দোলনকারীদের সরাতে পারেনি পুলিশ। ফলে আন্দোলনকারীদের সরাতে পুলিশ কর্মীরা  একের পর এক কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করেন। ফলে ধুন্ধুমার শুরু হয়ে যায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে তুলকালাম শুরু হয়ে যায় কলকাতার রাস্তায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে হাওড়া ব্রিজ থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীদের আটকও করা হয়।

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজনকে আটক করা হয়। যার জেরে ফের তুলকালাম শুরু হয়, দেখুন সেই ভিডিয়ো...

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement