West Bengal: করোনা সংক্রমণ কমতেই নয়া সিদ্ধান্ত, মুম্বই, দিল্লির সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক কলকাতার
কলকাতা-মুম্বই (Kolkata-Mumbai), কলকাতা-দিল্লি (Delhi) বিমান এবার থেকে স্বাভাবিকভাবেই চলবে। এমনই জানানো হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। পাশাপাশি ব্রিটেন থেকে যে কোনও বিমান কলকাতায় নামতে পারবে বলেও জানানো হয়েছে। তবে ব্রিটেন (UK) থেকে আগত যাত্রীদের সঙ্গে করে আরটিপিসিআর রিপোর্ট রাখতে হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যে করোনা গ্রাফ নীচে নামতেই বিমান চলাচল স্বাভাবিক করা হল সরকারের তরফে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)