Kolkata Fire Incident: ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড, পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় দাউদাউ করে জ্বলছে কারখানা
পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন ওই এলাকায় মূলত রয়েছে বহু চামড়ার কারখানা। আছে বহু ঘুমটি ঘর। দাহ্য বস্তুতে ভরা চারিদিক। ফলে তিলজলার গুদামে আগুন লাগতেই চাঞ্চল্য ছড়ায়।
ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। বিধ্বংসী আগুনে গ্রাস করল পার্ক সার্কাস (Park Circus) স্টেশনের সামনের এলাকা। দাউদাউ করে আগুনে জ্বলে ওঠে তিলজলার কারখানায়। চারিদিক ছেয়ে যায় কালো ধোঁয়ায়। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। একে একে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। বিশাল দমকল বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন। পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন ওই এলাকায় মূলত রয়েছে বহু চামড়ার কারখানা। আছে বহু ঘুমটি ঘর। দাহ্য বস্তুতে ভরা চারিদিক। ফলে তিলজলার গুদামে আগুন লাগতেই চাঞ্চল্য ছড়ায়। সময় মত আগুন নেভানো না গেলে আরও ভয়ানক কোন বিপর্যয় ঘটে যেতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
পার্ক সার্কার স্টেশন সংলগ্ন কারখানায় ভয়াবহ আগুনঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement