Fire In Kolkata: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নারকেল ডাঙা বস্তি

ওই এলাকার বেশকিছু ঝুপড়ি গোডাউন হিসেবে ব্যবহার করা হত। যাতে কাপড়, জুতো ইত্যাদি মজুত থাকত। ওই ঝুপড়িগুলির আর কোনও অস্তিত্ব নেই।

শহরে অগ্নিকাণ্ড (ছবিঃX)

কলকাতাঃ শনিবার রাতে কলকাতার নারকেল ডাঙা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। ভস্মীভূত প্রায় ২০ টি ঝুপড়ি। মুহুর্মুহু সিলিন্ডার (Gas Cylinder)বিস্ফোরণের আওয়াজে কাঁপল গোটা এলাকা। এদিন রাত ১১ টা নাগাদ আগুন লাগে বলে খবর। স্থানীয়দের দাবি, এলাকায় একটি বড় লড়ি দাঁড় করানো ছিল, তাতে কার্টুন ভর্তি করা ছিল, সেখান থেকেই আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল আধিকারিকদের/ পুড়ে ছাই কমপক্ষে ২০ টি ঝুপড়ি। জানা গিয়েছে, ওই এলাকার বেশকিছু ঝুপড়ি গোডাউন হিসেবে ব্যবহার করা হত। যাতে কাপড়, জুতো ইত্যাদি মজুত থাকত। ওই ঝুপড়িগুলির আর কোনও অস্তিত্ব নেই।

শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নারকেল ডাঙা বস্তি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement