Fire Breaks Out: কালীপুজোর রাতে ঈশ্বরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা
কমপক্ষে ২০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে…
কলকাতা: উত্তর ২৪ পরগনার খড়দহের (Khardah) ঈশ্বরীপুর এলাকায় অবস্থিত একটি রং কারখানায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটেছে। কালীপুজোর দিন এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। কারখানার ভিতরে রাসায়নিক পদার্থ এবং মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশের একটি গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়া মাত্রই কমপক্ষে ২০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই, তবে কারখানার ভিতরে কেউ ছিল কি না তা এখনও নিশ্চিত হয়নি। দমকল কর্মীরা এ বিষয়ে তদন্ত করছেন। আরও পড়ুন: Diwali 2025: দীপাবলির আলোয় উজ্জ্বল হয়ে উঠল বুর্জ খলিফা, দেখুন ভিডিয়ো
ঈশ্বরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
Delhi Fire Case: বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে সন্তানদের নিয়ে ৮ তলা থেকে ঝাঁপ যুবকের, মৃত্যু ৩ জনের
Advertisement
Advertisement
Advertisement