Jagannath Temple Inauguration in Digha: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে চলছে মহাযজ্ঞ, সামিল মমতা, অক্ষয়তৃতীয়ায় দ্বারোদ্ঘাটন
মন্দির উদ্বোধনের আগে আজ মঙ্গলবার বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞে অংশ নেওয়ার জন্যেই আগের দিন দিঘায় পৌঁছন মমতা।
বুধবার, অক্ষয়তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন হতে চলেছে। মন্দিরের দ্বারোদ্ঘাটনের সমারোহ রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে তৎপর শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবারই দিঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে ঘুরে দেখেছেন নবনির্মিত মন্দিরচত্বর। কথা বলেছেন পুরোহিতদের সঙ্গে। মন্দির উদ্বোধনের আগে আজ মঙ্গলবার বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞে অংশ নেওয়ার জন্যেই আগের দিন দিঘায় পৌঁছন মমতা। পরিকল্পনা মতই পুরোহিত, সাধু সন্ন্যাসীদের সঙ্গে মঙ্গলের মহাযজ্ঞে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে মহাযজ্ঞঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement