BJP: 'জোর করে' মানুষের জমি, বাড়ি কেড়ে নিতে দেব না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুকান্ত

Sukanta Majumdar (Photo Credit: ANI/Twitter)

দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের বিরোধিতায় আজ বিক্ষোভ দেখায় বিজেপি (BJP)। বিক্ষোভ মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, কিছু ব্যবসায়ীর জন্য 'জোর করে' মানুষের জমি, বাড়ি কেড়ে নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীকে এই কাজ করতে দেওয়া হবে না। তিনি কিছুতেই এই কাজে সফল হবেন না বলে কটাক্ষ করেন বিজেপির সুকান্ত মজুমদার।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement