Mahua Moitra-Pinaki Misra: শেষ পর্যন্ত বিয়ের ছবি পোস্ট করলেন মহুয়া মৈত্র, পিনাকি মিশ্রের সঙ্গে হাত মিলিয়ে কাটলেন কেক
পিনাকি মিশ্রকে (Pinaki Misra) বিয়ে করেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। বৃহস্পতিবার দুপুর থেকে এমন খবর ভাইরাল হতে শুরু করে। জানা যায়, ইউরোপে উড়ে গিয়ে বিজেডির প্রাক্তন সাংসদ তথা সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তবে মহুয়া মৈত্র বা পিনাকি মিশ্র নিজেরা কিছু জানাননি। সেই থেকে চলছিল অপেক্ষা। অবশেষে, মহুয়া মৈত্র নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের ছবি পোস্ট করলেন। বিয়ের পর পিনাকি এবং তাঁর কেক কাটার ছবি পোস্ট করেন। সেই সঙ্গে প্রত্যককে ধন্যবাদ জানান এত ভালবাসা এবং শুভেচ্ছা জানানোর জন্য। তৃণমূল কংগ্রেস সাংসদ নিজের অফিসিয়াল হ্যান্ডেলেই নতুন জীবনে পা দেওয়ার ছবি পোস্ট করেন।
দেখুন মহুয়া মৈত্র কোন ছবি পোস্ট করলেন....
Advertisement
সম্পর্কিত খবর
Mahua Moitra Viral Video: চোখে চোখ, হাতে হাত, সদ্য বিবাহিত স্বামীর বাহুডোরে মহুয়া, ভাইরাল তৃণমূল সাংসদ মহুয়ার অন্তরঙ্গ নাচের মুহূর্ত
Hina Khan First Wedding Video: জানি না আগামীকাল আমার কী হবে, অনিশ্চিত জীবনে রকিকে পেয়ে আবেগতাড়িত হিনা, বিয়ের দিনের প্রথম ভিডিও প্রকাশ্যে
Gonda: বিয়ের আগে ডাকাতের হামলায় মৃত্যু হয়ছিল দাদার. অভিভাবকহীন বোনের বিয়ের দায়িত্ব নিল গোন্ডা থানার পুলিশ
Mahua Mitra Marriage: চুপিসাড়ে বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পাত্র কে জানেন?
Advertisement
Advertisement
Advertisement