Loksabha Election 2024: 'আমি জিতবই'- ফলাফলের আগেই আত্মবিশ্বাসের সুর ইউসুফ পাঠানের গলায়

তৃণমূল কংগ্রেসের হয়ে বহরমপুর কেন্দ্রে লড়ছেন তিনি। সকাল-সকাল নিজের কেন্দ্র বহরমপুরে হাজির তিনি। ভোটের দিন তাঁর চোখেমুখে ফুটে উঠল আত্মবিশ্বাসের ছাপ।

Yusuf Pathan, casts his vote (Photo Credits: IANS)

বাইশ গজ ছেড়ে রাজনীতির ময়দানে পা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের হয়ে বহরমপুর কেন্দ্রে লড়ছেন তিনি। সকাল-সকাল নিজের কেন্দ্র বহরমপুরে হাজির তিনি। ভোটের দিন তাঁর চোখেমুখে ফুটে উঠল আত্মবিশ্বাসের ছাপ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, মানুষের জন্য কাজ করতেই রাজনীতির ময়দানে এসেছেন তিনি। ফলাফল নিয়েও আশাবাদী প্রাক্তন ক্রিকেটার। শেষে এও যোগ করেন, "আমি বিপুল ভোটে জয়ী হব এটাই আশা রাখি। মানুষ আমার পাশে আছে। তরুণ ও মহিলাদের ভোট দিতে দেখে ভাল লাগছে।"

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement