Krishnanagar: সাত সকালে কৃষ্ণনগরে মাছ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই ৪০,০০০ টাকা, এলাকায় আতঙ্ক

বন্দুকের ভয় দেখিয়ে টাকা পয়সা আদায়ের চেষ্টা করে অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকার করলে পরপর চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীর দল। গুলি লেগে আহত বিশ্বনাথ।

Gun-Shot Representative Photo (Photo Credits: Pixabay)

নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar) সকাল সকাল দুই মাছ ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের হামলা। গুলি চালিয়ে, মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, শুক্রবার ভোরে সমীর ও বিশ্বনাথ দুই ভাই মাছ নিয়ে মাছ বাজারের দিকে যাচ্ছিল। এমন সময়ে পথে তাঁদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। বন্দুকের ভয় দেখিয়ে টাকা পয়সা আদায়ের চেষ্টা করে অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকার করলে পরপর চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীর দল। গুলি লেগে আহত বিশ্বনাথ। জানা যাচ্ছে, মাছ ব্যবসায়ীর পায়ে গুলি লেগেছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি। মাছ ব্যবসায়ী দুই ভাইয়ের থেকে ৪০,০০০ টাকা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

কৃষ্ণনগরে মাছ ব্যবসায়ীর উপর হামলা... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement