Kolkata Metro Station Video: জলে ডুবেছে কলকাতার মেট্রো স্টেশন, ভয়াবহ বৃষ্টিতে দেখুন কী পরিস্থিতি

Kolkata Metro Situation (Photo Credit: X/Screengrab)

মঙ্গলবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর কলকাতায় ঐতিহাসিক বৃষ্টি (Kolkata Rain) হয়েছে। যা শহরের ৪০ বছরের ইতিহাসে কখনও হয়নি। কলকাতায় যখন মুষলধারে বৃষ্টি হয় সেই সময় নীচু এলাকার বহু বাড়িতে জল ঢুকে যায়। হাসপাতালগুলিও বাদ পড়েনি। পিয়ারলেস থেকে নীলরতন সরকার মেডিকেল কলেজ, শহরের বহু জায়গায় হু হু করে জল ঢুকতে শুরু করে। মানুষ বিপর্যস্ত হয়ে পড়েন। মৃত্য়ু হয় ৮, ৯ জনের।

কলকাতার বৃষ্টি নিয়ে যখন গোটা দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে, সেই সময় জল ঢুকে পড়ে মেট্রো স্টেশনগুলিতেও (Kolkata Metro) । ফলে জল থই থই মেট্রো স্টেশনগুলি দেখে মানুষের চোখ কপালে ওঠে।

মেট্রো স্টেশনগুলিতে হু হু করে জল ঢুকতে শুরু করায়, পরিষেবা বন্ধ হয়ে যায়। মানুষ পড়েন চূড়ান্ত দুর্ভোগে।

আরও পড়ুন: Kolkata Rain: বুধ সকালে রোদের দেখা মিললেও, জল সরেনি বহু এলাকায়, দেখুন বালিগঞ্জে এখনও বইছে স্রোত

দেখুন কলকাতার মেট্রো স্টেশনের কী পরিস্থিতি...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement