CM Mamata Banerjee Injury: মমতাকে 'ধাক্কা'তদন্তে সিট, চারটি সেলাই নিয়ে বাড়িতেই আছেন মুখ্যমন্ত্রী

গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালের কাছে বেশ খানিকটা কেটে যাওয়া মমতার রক্তাক্ত ছবি দেখে আঁতকে উঠেছিল দেশ।

Mamata Banerjee (Photo Credit: Twitter)

গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালের কাছে বেশ খানিকটা কেটে যাওয়া মমতার রক্তাক্ত ছবি দেখে আঁতকে উঠেছিল দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কার্যত গোটা দেশ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। মাথায় ও নাকে মোট চারটে সেলাই নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন মমতা।

মমতার চোট কীভাবে লাগল তা নিয়ে তদন্ত করতে বিশেষ তদন্ত কমিটি বা সিট গঠন করল কলকাতা পুলিশ। 'পিছন থেকে ঠেলে দেওয়া' তত্ত্বও খতিয়ে দেখবে সিট। যদিও এসএসকেএম কর্তৃপক্ষ পিছন থেকে ঠেলা তত্ত্ব খারিজ করে দিয়েছে।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement