Kolkata Metro: দুর্গাপূজায় কলকাতায় রাতভোর মেট্রো চলবে

যাত্রীদের সুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ বিভিন্ন লাইনে পরিষেবা বাড়িয়েছে এবং পুজোর মূল দিনগুলিতে রাতভর সার্ভিসের ব্যবস্থা করেছে।

Kolkata Metro (Photo Credit: X)

কলকাতা: কলকাতা মেট্রো দুর্গাপূজার (Durga Puja) সময় বিশেষ পরিষেবা চালু করবে। এই বছরের উৎসবের আবহে যাত্রীদের সুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ বিভিন্ন লাইনে পরিষেবা বাড়িয়েছে এবং পুজোর মূল দিনগুলিতে রাতভর সার্ভিসের ব্যবস্থা করেছে। সপ্তমী (২৮ সেপ্টেম্বর), অষ্টমী (২৯ সেপ্টেম্বর), নবমী (৩০ সেপ্টেম্বর) এবং বিজয়াদশমী (১ অক্টোবর) রাতে সারারাত মেট্রো চলবে। রাত ১১টার পর থেকে ভোর পর্যন্ত নিয়মিত ইন্টারভালে পরিষেবা। এটি প্যান্ডেল হপিং-এর জন্য বিশেষভাবে ঘোষণা করা হয়েছে।পুজোর দিনগুলিতে (সপ্তমী থেকে দশমী) বিশেষ স্মার্ট কার্ড চালু হবে।

মেট্রো স্টেশনে ভিড় এড়াতে অ্যাপ (Metro Railway Kolkata) থেকে রিয়েল-টাইম আপডেট দেখুন। আরও পড়ুন: Heavy Rainfall In Kolkata: শহর জুড়ে প্রবল বৃষ্টিতে কলকাতার কিছু অংশে এখনো তীব্র জলাবদ্ধতা, জায়গায় জায়গায় বন্ধ গাড়ি (দেখুন ভিডিও)

কলকাতায় রাতভোর বিশেষ মেট্রো পরিষেবা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement