Sandeshkhali: ৩ দিনের মধ্যে জামিনে ছাড়া পেলেন সন্দেশখালি থেকে গ্রেফতার হওয়া সাংবাদিক

সন্দেশখালি নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরমধ্যেই গত ১৯ ফেব্রুয়ারি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক সাংবাদিককে লাইভ শো চলাকালিন গ্রেফতার করে পুলিশ। তাঁকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। কিন্তু আজ, বৃহস্পতিবার সাংবাদিক সন্তু পানকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। এমনকী এই তদন্তে স্থগিতাদেশের নির্দেশও দেয় বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। এফআইআর দেখে বিচারপতির পর্যবেক্ষণ, এই গ্রেফতার একেবারেই অযৌক্তিক। প্রসঙ্গত, গত সোমবার একটি লাইভ শো চলাকালিন সাংবাদিক সন্তু পানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পুলিশের দাবি ছিল, এক মহিলা তাঁদের কাছে অভিযোগ করেছিলেন অপ্রস্তুত অবস্থা থাকাকালিন সন্তু নাকি তাঁর ঘরে জোর করে ঢুকতে চেয়েছিলেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement