Jadavpur University: যাদবপুরে শিক্ষাবন্ধুর অফিসে আগুন লাগানোর অভিযোগে আর এক ছাত্র গ্রেফতার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি কাণ্ডে আরও একটি ছাত্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

Photo Credits: IANS

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি ও অগ্নিকাণ্ডে আরও একটি ছাত্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শিক্ষাবন্ধু সমিতির অফিস আগুন লাগানোর অভিযোগে এবার গ্রেফতার করা হল সৌপ্তিক চন্দ্র নামের যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন  ‘শিক্ষাবন্ধু’-র অফিসে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যাওয়া রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-র গাড়িতে হামলার অভিযোগ, পাল্টা অভিযোগের রাতে ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন ধরে যেতে দেখা যায়। অভিযোগ ছিল, ইচ্ছাকৃতভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল অফিসে। এই আগুন লাগানোর অভিযোগের ঘটনায় সাহিল আলি নামের এক ছাত্রকে পুলিশের গ্রেফতার পর তিনি জামিন পান।

গ্রেফতার আরও এক ছাত্র

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement